‘উড়াল দেবো আকাশে’ লিখেই নিখোঁজ ইউপি সদস্য

পটুয়াখালী সংবাদদাতা

সারাদেশ

‘উড়াল দেবো আকাশে’ লিখে একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর থেকেই খোঁজ মিলছে না ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জোমাদ্দারের।পটুয়াখালীর সদর

2026-05-07T09:51:38+00:00
2026-05-07T13:40:41+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘উড়াল দেবো আকাশে’ লিখেই নিখোঁজ ইউপি সদস্য
পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৫১ এএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১:৪০ পিএম
সংগৃহীত ছবি
‘উড়াল দেবো আকাশে’ লিখে একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর থেকেই খোঁজ মিলছে না ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জোমাদ্দারের।

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম (৩৮) ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 

Advertisement
তিনি দক্ষিণ লোহালিয়া এলাকার বাসিন্দা। স্থানীয় সরকার নির্বাচনে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় সক্রিয়ভাবেই দায়িত্ব পালন করছিলেন এই ইউপি সদস্য।

আরও পড়ুন

পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম সম্প্রতি বিয়ে করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের সবুজবাগ এলাকায় শ্বশুরবাড়িতে যান তিনি। সেখানে স্ত্রী ও স্বজনদের সঙ্গে কিছু সময় কাটিয়ে রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। 

স্বজনরা জানান, বাড়িতে ফিরে নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চার্জে দেন শহিদুল। তারপর পরিচিত এক মোটরসাইকেল চালককে ফোন করে বেরিয়ে যান।

ওই চালকের কাছ থেকে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-লোহালিয়া সেতুর ঢাল এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজের ঘটনায় মো. শহিদুল ইসলামের মামা মো. সোহরাব হোসেন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ ইউপি সদস্যকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

/মহু

  বিষয়:   আকাশ  ইউপি সদস্য  নিখোঁজ  পটুিয়াখালী  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: