সড়ক দুর্ঘটনার ৯ দিন, আইসিইউতে শিক্ষার্থীর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কলেজে যাওয়ার পথে ৯ দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ইমতিয়াজ উদ্দিন হৃদয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটার

2026-09-08T14:08:12+00:00
2026-09-08T16:55:36+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনার ৯ দিন, আইসিইউতে শিক্ষার্থীর মৃত্যু
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৮ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ৪:৫৫ পিএম
নিহত ইমতিয়াজ উদ্দিন হৃদয়। ছবি : সময়ের আলো
কলেজে যাওয়ার পথে ৯ দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ইমতিয়াজ উদ্দিন হৃদয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থী লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান মিয়াজান মাস্টারপাড়ার লোকমান সওদাগরের ছেলে। এছাড়া তিনি বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ৩০ আগস্ট লোহাগাড়া থেকে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন ইমতিয়াজ। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তার মাথার খুলি ভেঙে যায় এবং মস্তিষ্কে গুরুতর আঘাত পান।


স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারও করা হয়েছিল। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফাতো ভাই অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আজাদ বলেন, দুর্ঘটনার পর থেকেই আমরা আশা করেছিলাম ইমতিয়াজ সুস্থ হয়ে ফিরবে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু এক দুর্ঘটনায় আমাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেল।

অকাল এই মৃত্যুতে লোহাগাড়া ও কলাউজান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   লোহাগড়া  সড়ক  আহত  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: