সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

শালিখা (মাগুরা) প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শালিখায় অবৈধভাবে ও নির্দেশ বহির্ভূত সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা

2026-09-08T12:10:13+00:00
2026-09-08T12:10:13+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০ পিএম 
শালিখায় সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা। ছবি : সময়ের আলো
মাগুরার শালিখায় অবৈধভাবে ও নির্দেশ বহির্ভূত সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের বরইচারা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে সার মজুদের দায়ে বিধান বিশ্বাস নামক একজন কীটনাশক বিক্রেতাকে তিন হাজার টাকা এবং সুকেশ বিশ্বাস নামক এক খুচরা সার বিক্রেতাকে বিনির্দেশ বহির্ভূত সার মজুদের দায়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
অভিযান পরিচালনাকারী শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।


অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাতসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   সার  মজুত  ব্যবসায়ী  জরিমানা  সময়ের আলো  শালিখা  মাগুরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: