নেত্রকোনায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গণেশ চন্দ্র সরকার (৬০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালক

2026-09-08T12:46:58+00:00
2026-09-08T12:46:58+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম 
প্রতীকী ছবি
নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গণেশ চন্দ্র সরকার (৬০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালক শামসু শেখ (৫৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হোগলা-পূর্বধলা সড়কের হোগলা বাজার সংলগ্ন নাজিম খাঁর মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
নিহত গণেশ চন্দ্র সরকার ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে গণেশ চন্দ্র সরকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে হোগলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।


এতে দুই যানবাহনের চালকই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গণেশ চন্দ্র সরকারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে অটোরিকশাচালক শামসু শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নেত্রকোনা  অটোরিকশা  মোটরসাইকেল  সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: