অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) সকাল

2026-05-07T11:52:00+00:00
2026-05-07T13:36:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৫২ এএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১:৩৬ পিএম
ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯ টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ জন ছাগল ব্যবসায়ী সিংড়া ছাগলহাটি থেকে ছাগল কিনে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন (৩৫) নামের এক ছাগল ব্যবসায়ী নিহত হন। তিনি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে।


এ সময় আহত হন- আজাদ, আফসার আলী ও সিরাজ। আহত আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে পালিয়ে যায় চালক।

আরও পড়ুন

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/মহু 


  বিষয়:   অটোভ্যান  ট্রাক  ধাক্কা  নিহত  নাটোর  সিংড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: