কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নব গঠিত কার্যকরী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনের পদবঞ্চিত একটি

2026-05-07T16:00:48+00:00
2026-05-07T16:00:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতদের বিক্ষোভ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:০০ পিএম 
কিশোরগঞ্জ ছাত্রদলের নব গঠিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নব গঠিত কার্যকরী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনের পদবঞ্চিত একটি অংশ।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় শহরের গৌরাঙ্গবাজার মোড়ে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ সমাবেশ করে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের তিন পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ছাত্রদল নেতাকর্মীরা অবিলম্বে নবগঠিত কার্যকরী কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। বিক্ষোভ চলার সময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও প্রতিমন্ত্রী শরিফুল আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউরের সমর্থকরা প্রায় আধা ঘণ্টা ধরে এ অবরোধ কর্মসূচির পালন করে।

এ সময় আরও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ পৌরা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবেল হাসান, গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি রিহাদ আহমেদ সহ অন্যরা।


প্রসঙ্গত, গত ২ মে রাতে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি এবং রাফিউল ইসলাম নওশাদকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে দলটির কেন্দ্রীয় কমিটি।

এর আগে গত বছরের ১৫ মে ​শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেজুয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কার্যকরী কমিটি গঠন করা হলেও একই বছরের চার জুন কেন্দ্রীয় নির্দেশে ওই কমিটি স্থগিত করা হয়। 

নবগঠিত কমিটি থেকে বাদ পড়েন রেদুয়ান রহমান ওয়াকিউর। এরপর থেকেই তার সমর্থকরা কমিটি বাতিল দাবিতে আন্দোলনে নামেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   কিশোরগঞ্জ  ছাত্রদল  নতুন কমিটি  বাতিল  দাবি  পদ বঞ্চিত  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: