পাঁচ দিনের ছুটি নিয়ে পাঁচ মাস অনুপস্থিত সেই শিক্ষকের সকল সুবিধা স্থগিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম (রুবেল)-এর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও সরকারি বেতন-ভাতা উত্তোলনের

2026-05-07T19:17:54+00:00
2026-05-07T19:17:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাঁচ দিনের ছুটি নিয়ে পাঁচ মাস অনুপস্থিত সেই শিক্ষকের সকল সুবিধা স্থগিত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:১৭ পিএম 
শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম (রুবেল)-এর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসন তদন্তে নেমেছে এবং তার সব ধরনের সরকারি সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গত ২ মে বিভিন্ন গণমাধ্যমে ‌‌‌‘পাঁচ দিনের ছুটি নিয়ে পাঁচ মাস অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন শিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরে ৪ মে উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

কমিটিতে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁঞা, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম।

তদন্ত কমিটি বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শন শেষে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষকের সরকারি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা স্থগিতের সুপারিশ করে। পরে প্রশাসন তার সব ধরনের সরকারি সুবিধা সাময়িকভাবে স্থগিত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুপম দাস জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। প্রমাণ মিললে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/এসএকে


  বিষয়:   কিশোরগঞ্জ  সংবাদ  তদন্ত  প্রশাসন  শিক্ষক  সরকার  সুবিধা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: