ইরান যুদ্ধের কারণে ইউরোপে গ্যাস সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে আগামী শীতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে কি না, তা নিয়ে ইউরোপের দেশগুলোতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাবে

2026-05-07T22:33:21+00:00
2026-05-07T22:33:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধের কারণে ইউরোপে গ্যাস সংকটের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
ইরান যুদ্ধের কারণে আগামী শীতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে কি না, তা নিয়ে ইউরোপের দেশগুলোতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাবে পুরো ইউরোপের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (৭ মে) সুইজারল্যান্ডের বিদ্যু সংস্থা সুইস ফেডারেল ইলেকট্রিসিটি কমিশন এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি আরও খারাপ হলে এর প্রভাব গোটা ইউরোপ ও সুইজারল্যান্ডের বিদ্যুৎ সরবরাহের ওপর পড়তে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় পারস্য উপসাগরে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এর ফলে ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন চলতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই জ্বালানি সংকট দেখা দিতে পারে।


এদিকে, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সতর্ক করে দিয়ে বলেছে, বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি আমদানি না বাড়ালে চলতি বছরের জুনের মধ্যেই পুরো ইউরোপে জ্বালানি সংকট তৈরি হতে পারে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  যুদ্ধ  ইউরোপ  গ্যাস  সংকট  আশঙ্কা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: