মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় নাগরিক, শিক্ষার্থী ও বিভিন্ন

2026-05-08T17:28:54+00:00
2026-05-08T17:28:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৫:২৮ পিএম 
গাজীপুরে মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় নাগরিক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (৮ মে) দুপুরে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার ঠাকুর পাড়া এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌড়াত্বে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকেনি হচ্ছে। যার ফলে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

এ নিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সভা-সেমিনার করে আসছে স্থানীয়রা। এতে মাদক বিক্রি সেবনকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও অদৃশ্য শক্তিতে মাদক ব্যবসায়ীরা কিছুক্ষণ পরেই মুক্তি পেয়ে যায়। 

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ি ইনচার্জ শামীম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। টাকা নিয়ে আসামি ছাড়ার কোনো প্রশ্নই আসে না। এ ধরনের ঘটনা সত্যতা যদি কোনো পুলিশের বিরুদ্ধে পাওয়া যায়। তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদকের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

/এসএকে


  বিষয়:   মাদক  ব্যবসায়ী  বিক্ষোভ  মানববন্ধন  গাজীপুর  ঢাকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: