কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় র্যাবের অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নুর ইসলাম গ্রেফতার হন।
র্যাব জানায়, নুর ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের খাটের নিচ গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জব্দ মাদক ফুলবাড়ি থানায় হস্তান্তর ও মামলা হয়েছে।
এ ছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
সময়ের আলো/জোই