উখিয়ায় র‍্যাবের অভিযানে আড়াই লাখ ইয়াবা জব্দ

উখিয়া (কক্সবাজার ) প্রতিনিধি

সারাদেশ

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব-১৫। শুক্রবার (৮ মে) ভোরে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায়

2026-05-08T20:17:01+00:00
2026-05-08T20:38:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
উখিয়ায় র‍্যাবের অভিযানে আড়াই লাখ ইয়াবা জব্দ
উখিয়া (কক্সবাজার ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:১৭ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ৮:৩৮ পিএম
ছবি : সময়ের আলো
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব-১৫। শুক্রবার (৮ মে) ভোরে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি দল।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের জানতে পারে যে, উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় সৈয়দুল ইসলামের বাড়ির পূর্ব পাশের বাঁশঝাড়ে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টা ১৫ মিনিটে র‍্যাবের-১৫, সিপিসি-২ এর একটি চৌকস দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। র‍্যাব উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দকৃত ইয়াবা ও অন্যান্য আলামত নিয়ম অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

উদ্ধারকৃত আলামত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এসএকে


  বিষয়:   উখিয়ায়  র‍্যাব  অভিযান  ইয়াবা  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: