ইরান যুদ্ধের আড়ালে চলছে বিলিয়ন ডলারের ব্যবসা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে বর্তমানে এক বৈপরীত্যের চিত্র ফুটে উঠেছে। একদিকে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো জীবনযাত্রার

2026-05-08T22:52:56+00:00
2026-05-08T22:52:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধের আড়ালে চলছে বিলিয়ন ডলারের ব্যবসা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:৫২ পিএম 
প্রতীকী ছবি
ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে বর্তমানে এক বৈপরীত্যের চিত্র ফুটে উঠেছে। একদিকে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো জীবনযাত্রার বাড়তি খরচের চাপে হিমশিম খাচ্ছে, অন্যদিকে বড় কর্পোরেট কোম্পানিগুলো এই যুদ্ধাবস্থাকে কাজে লাগিয়ে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করছে। 

বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় সরবরাহ সংকটের অজুহাতে তেলের দাম হু হু করে বাড়ছে, যার সরাসরি সুফল ভোগ করছে আন্তর্জাতিক জ্বালানি জায়ান্টগুলো।

জ্বালানি খাতের কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) জানিয়েছে, ২০২৬ সালের প্রথম তিন মাসেই তাদের মুনাফা আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি বেড়ে ৩২০ কোটি ডলারে পৌঁছেছে। আরেক জ্বালানি জায়ান্ট শেল বিশ্লেষকদের সব পূর্বাভাস ছাড়িয়ে ৬৯২ কোটি ডলার মুনাফা অর্জনের তথ্য দিয়েছে। 

একইভাবে ফরাসি প্রতিষ্ঠান টোটালএনার্জিসের প্রথম প্রান্তিকের মুনাফা প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে ৫৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। কোম্পানিগুলোর মতে, বছরের বাকি সময়ে তেলের দাম চড়া থাকলে এই আয়ের ধারা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্বালানি খাতের পাশাপাশি ব্যাংকিং ও প্রতিরক্ষা শিল্পেও যুদ্ধের প্রভাবে বিপুল অর্থের লেনদেন হচ্ছে। ইরান যুদ্ধের ফলে আর্থিক বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা থেকে বড় মুনাফা লুফে নিয়েছে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যাংকগুলো। জেপি মরগান চেজ-এর ট্রেডিং বিভাগ ২০২৬ সালের প্রথম প্রান্তিকে রেকর্ড ১ হাজার ১৬০ কোটি ডলার আয় করেছে, যা ব্যাংকটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা। 

এছাড়া ব্যাংক অব আমেরিকা, গোল্ডম্যান স্যাকস ও সিটিগ্রুপসহ যুক্তরাষ্ট্রের বড় ছয়টি ব্যাংকের সম্মিলিত মুনাফা ৪ হাজার ৭৭০ কোটি ডলারে ঠেকেছে। একই সময়ে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দেশগুলোর অস্ত্র কেনার হিড়িক পড়ায় লকহিড মার্টিন ও বোয়িং-এর মতো প্রতিরক্ষা কোম্পানিগুলোর অর্ডার বুক এখন কানায় কানায় পূর্ণ।

তবে এই যুদ্ধ ও জ্বালানি সংকট ভবিষ্যৎ শক্তি ব্যবস্থার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ারও খুলে দিচ্ছে। তেলের দামের অস্থিরতা ও সরবরাহ অনিশ্চয়তার কারণে অনেক দেশ এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। এতে নেক্সটএরা এনার্জি ও ভেসটাসের মতো সবুজ জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে এবং সৌর প্যানেল ও বৈদ্যুতিক গাড়ির চাহিদাও ঊর্ধ্বমুখী হচ্ছে।

সব মিলিয়ে এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে একদিকে যেমন সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির বোঝা চাপিয়েছে, অন্যদিকে নির্দিষ্ট কিছু শিল্পগোষ্ঠীর জন্য তৈরি করেছে বিলিয়ন ডলারের মুনাফার পাহাড়।

সূত্র: বিবিসি।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: