আবারও বিশ্বকাপ মাতাবেন শাকিরা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

আবারও ফুটবল বিশ্বকাপ মাতাতে আসছেন ল্যাটিন পপ তারকা শাকিরা। সম্প্রতি ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশ হয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং

2026-05-09T01:47:40+00:00
2026-05-09T01:47:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আবারও বিশ্বকাপ মাতাবেন শাকিরা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১:৪৭ এএম 
ল্যাটিন পপ তারকা শাকিরা। ছবি : সংগৃহীত
আবারও ফুটবল বিশ্বকাপ মাতাতে আসছেন ল্যাটিন পপ তারকা শাকিরা। সম্প্রতি ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশ হয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’-এর টিজার। যা ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। এবারের গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী বার্না বয়।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার ভিডিওটি প্রকাশ করেন শাকিরা। ভিডিওতে তাকে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের মাঝখানে হলুদ জার্সি ও নীল শর্টস পরে হাতে ফুটবল নিয়ে দেখা যায়। তার চারপাশে বিভিন্ন দেশের সংস্কৃতির প্রতিনিধিত্বকারী পোশাকে নৃত্যশিল্পীরা পারফর্ম করেন। চোখ-ধাঁধানো আতশবাজির প্রদর্শনের মধ্য দিয়ে ‘আমরা প্রস্তুত’ বার্তায় শেষ হয় ভিডিওটি। টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। 

অনেক ভক্ত মনে করছেন, শাকিরার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিশ্বকাপ আবারও তার পুরোনো উৎসবমুখর আবহ ফিরে পেয়েছে। এক্স প্ল্যাটফর্মে একজন লিখেছেন, ‘বিশ্বকাপকে বাঁচাতে রানী ফিরে এসেছেন।’ আরেকজন মন্তব্য করেন, ‘শুধু শাকিরার গান শুনেই বোঝা যাচ্ছে, এবারের বিশ্বকাপ বিশেষ কিছু হতে যাচ্ছে।’

আরও পড়ুন

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে তৈরি হওয়া গানটি আগামী ১৪ মে মুক্তি পাবে। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের আবেগ, বৈচিত্র্য ও বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরতেই এই গানে একসঙ্গে আনা হয়েছে দুই ভিন্ন সংস্কৃতির জনপ্রিয় শিল্পীকে। এটি শাকিরার জন্য বিশেষ এক মাইলফলক। কারণ এর মাধ্যমে তিনি তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল সংগীতে কণ্ঠ দিচ্ছেন। ২০১০ সালে  অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘ওয়াকা ওয়াকা’ 

গান পরিবেশন করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন শাকিরা। ২০১৪ সালে তার ‘লা লা লা’ গানটিও ব্যাপক সাড়া ফেলে। এরপর বিশ্বকাপ নিয়ে গান না করলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি বলেই মনে করছেন ভক্তরা। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১১ জুন।  আর ফাইনাল ম্যাচ হবে ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।

এএডি/


  বিষয়:   বিশ্বকাপ  শাকিরা  ল্যাটিন  পপ  তারকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: