সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৪২ জন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে

2026-05-09T10:56:47+00:00
2026-05-09T10:58:37+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৪২ জন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৫৬ এএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ১০:৫৮ এএম
সিলেটে ২৪ ঘন্টায় এক শিশুর মৃত্যুসহ নতুন হাম শনাক্ত ১৪২ জনের। ছবি : সময়ের আলো
সিলেট বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১৪২ জন রোগী।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের শনিবারের প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে। এর মধ্যে হবিগঞ্জে ১৩, মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৭১ এবং সিলেটে ৪২ জন রোগী শনাক্ত হয়েছেন।


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি হয়েছেন ২৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৩ জন রোগী। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন সর্বোচ্চ ১০৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার ৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ২১ জনের। নিশ্চিত হামে মারা গেছেন ৩ জন। 

/মহু


  বিষয়:   সিলেট  হাম  মৃত্যু  শিশু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: