সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার এনসিপি নেতা বহিষ্কার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইয়াবাসহ গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল খানকে (২৬) দল থেকে

2026-07-20T21:45:28+00:00
2026-07-20T21:45:28+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার এনসিপি নেতা বহিষ্কার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:৪৫ পিএম 
মো. শাকিল খান। ছবি : সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইয়াবাসহ গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল খানকে (২৬) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দফতর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শাকিল খান উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের মো. নূর মোহাম্মদ আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও ভারপ্রাপ্ত সদস্যসচিব চৌধুরী রাহাত ইবনে শহিদের যৌথ সিদ্ধান্তে শাকিল খানের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শাকিল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার অপকর্ম দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। ফলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব ধরনের দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি (বহিষ্কার) প্রদান করা হলো। একই সঙ্গে দলীয় নেতা-কর্মী ও সর্বসাধারণকে তার সঙ্গে দলের নামে যে-কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


এর আগে, রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের ফাঁকা জায়গায় মাদক বেচাকেনা চলছে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে শাকিল পালানোর চেষ্টা করেন।

পরবর্তীতে তাকে আটক করে তল্লাশি চালালে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   সুন্দরগঞ্জ  ইয়াবা  গ্রেফতার  এনসিপি নেতা  বহিষ্কার  সময়ের আলো  গাইবান্ধা  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: