পিরোজপুরে ১৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায়

2026-05-09T13:59:49+00:00
2026-05-09T13:59:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পিরোজপুরে ১৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১:৫৯ পিএম 
পিরোজপুরে মাঝরাতে আগুন লেগে ১৪ দোকান পুড়ে ছাই। ছবি : সংগৃহীত
পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৮ মে) রাত ১টার দিকে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।


স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তাদের পক্ষে তা নেভানো সম্ভব হয়নি। পরে খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাজারের কোনও একটি চায়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

দ্রুত ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীর সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

/মহু


  বিষয়:   পিরোজপুর  আগুন  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: