‘এমন প্রধানমন্ত্রীই তো চেয়েছিলাম এত বছর’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন লাবিব মোনায়েম নামে এক যুবক। শনিবার (৯ মে) রাত ১১টার দিকে এক ফেসবুকে

2026-05-10T01:17:29+00:00
2026-05-10T01:17:29+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
‘এমন প্রধানমন্ত্রীই তো চেয়েছিলাম এত বছর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:১৭ এএম 
বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন লাবিব মোনায়েম নামে এক যুবক। শনিবার (৯ মে) রাত ১১টার দিকে এক ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, এমন প্রধানমন্ত্রীই তো চেয়েছিলাম এত বছর। আল্লাহ নেক হায়াত দান করুক আপনাকে।

লাবিব মোনায়েম পোস্টে আরও লেখেন, রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পূর্ব নির্ধারিত দিনব্যাপী বিএনপির কর্মসূচি সংক্ষিপ্ত করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। একই মিলনায়তনে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। 

বিষয়টি অবগত হওয়ার পর প্রধানমন্ত্রী কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেন। পরে তিনি নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা ও শুভকামনা জানান।


এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীর এ মানবিক ও সৌজন্যমূলক আচরণের প্রশংসা করেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত অনেকেই বলেন, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মাঝেও সাধারণ মানুষের অনুভূতি ও ব্যক্তিগত আয়োজনের প্রতি প্রধানমন্ত্রীর সম্মান প্রদর্শন তার দায়িত্বশীল নেতৃত্বেরই প্রতিফলন। এই স্ট্যাটাসে তিনি একটি ছবিও শেয়ার করেছেন।

সময়ের আলো/আআ

  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: