আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, পদক কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। তবে বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ

2026-05-10T09:11:42+00:00
2026-05-10T09:11:42+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, পদক কার্যক্রম স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৯:১১ এএম 
সংগৃহীত ছবি
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। তবে বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আয়োজনের শুরুতেই দেখা দিয়েছে পদক বিতরণ নিয়ে জটিলতা। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেওয়া বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতির পুলিশ পদক আপাতত স্থগিত করেছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এবার মোট ১০৯ জন পুলিশ সদস্যকে পদকের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু প্রস্তাবিত তালিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, তালিকায় এমন কয়েকজন কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যারা আগেও পদক পেয়েছিলেন। এমনকি একজন কর্মকর্তার নাম দুইবার পদকপ্রাপ্ত হিসেবেও উঠে আসে। এ নিয়ে পুলিশ বাহিনীর ভেতরেই অসন্তোষ ও আলোচনা শুরু হয়।

পরিস্থিতি পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক প্রদান কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম। তিনি জানান, পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে পদক দেওয়ার পরিকল্পনা থাকলেও তা হচ্ছে না। পরবর্তীতে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন

এদিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আজ সকাল ৯টায় পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারই প্রথম তিনি প্রধানমন্ত্রী হিসেবে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং বার্ষিক পুলিশ প্যারেডে প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন।

সরকারের ব্যয়সংকোচন নীতির কারণে এবার সাত দিনের পরিবর্তে চার দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আগামী ১৩ মে শেষ হবে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠান ঘিরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পৃথক বাণী দিয়েছেন। এবারের প্যারেড পরিচালনার দায়িত্বে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

চার দিনের কর্মসূচিতে থাকছে কল্যাণ প্যারেড, আইজিপি ব্যাজ প্রদান, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে বিশেষ অবদানের স্বীকৃতি, পুনাক স্টল পরিদর্শন এবং বিভিন্ন কর্ম-অধিবেশন। এসব অধিবেশনে পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাহিনীর সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও প্রত্যাশাও সরকারের কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।

এএডি/


  বিষয়:   আজ  পুলিশ  সপ্তাহ  পদক  কার্যক্রম  স্থগিত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: