রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। অনুষ্ঠানের উদ্বোধনে

2026-05-10T09:48:17+00:00
2026-05-10T09:48:17+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৯:৪৮ এএম 
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। অনুষ্ঠানের উদ্বোধনে রোববার সকালে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১০ মে) সকাল ৯টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। পরে তিনি খোলা জিপে করে বাংলাদেশ পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

এবারের পুলিশ সপ্তাহ বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে এই আয়োজনের উদ্বোধন করছেন তারেক রহমান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশ নেন। কুচকাওয়াজ পরিচালনার দায়িত্বে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
আরও পড়ুন

তবে এবারের পুলিশ সপ্তাহ শুরু হওয়ার আগেই আলোচনায় আসে পুলিশ পদক প্রদান স্থগিতের বিষয়টি। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতির পুলিশ পদক পাওয়ার কথা ছিল ১০৯ জন সদস্যের। কিন্তু শেষ মুহূর্তে সেই কার্যক্রম স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত তালিকায় অস্বচ্ছতা এবং বিতর্কিত কয়েকজন কর্মকর্তার নাম থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ বাহিনীর ভেতরেও অসন্তোষ তৈরি হয় বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই পদক প্রদান প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা চলে আসছিল।

চার দিনব্যাপী পুলিশ সপ্তাহে বিভিন্ন কর্ম-অধিবেশন, কল্যাণমূলক আলোচনা, পেশাগত মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ১৩ মে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবারের পুলিশ সপ্তাহ।

এএডি/
  বিষয়:   রাজারবাগ  পুলিশ  সপ্তাহ  অনুষ্ঠান  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: