পাকিস্তানে গাড়িবোমা হামলায় ১২ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে একটি পুলিশ পোস্টে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার

2026-05-10T11:11:50+00:00
2026-05-10T11:11:50+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে গাড়িবোমা হামলায় ১২ পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১১:১১ এএম 
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুতে গাড়িবোমা হামলার পর ক্ষতিগ্রস্ত পুলিশ পোস্টের ধ্বংসস্তূপে স্থানীয়রা জড়ো হয়েছেন। ছবি : রয়টার্স
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে একটি পুলিশ পোস্টে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র হামলাকারীদের গোলাগুলির ঘটনাও ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১০ মে) ভোরে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুলিশ পোস্টে আঘাত হানলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে পোস্টটির একটি অংশ ধ্বংস হয়ে যায় এবং বহু পুলিশ সদস্য হতাহত হন। 

Advertisement

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশ কয়েকজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজন পুলিশ সদস্যকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে।


/ইউএমএইচ
 
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: