কেটি পেরি, ব্ল্যাকপিংকের সঙ্গে বিশ্বকাপ উদ্বোধনে বাংলাদেশের সঞ্জয়

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে আগামী জুনে। এবার উদ্বোধনী আয়োজনকে ঘিরে যুক্ত হয়েছে বিশেষ চমক-

2026-05-10T11:49:56+00:00
2026-05-10T11:49:56+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
কেটি পেরি, ব্ল্যাকপিংকের সঙ্গে বিশ্বকাপ উদ্বোধনে বাংলাদেশের সঞ্জয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১১:৪৯ এএম 
কেটি পেরি, ব্ল্যাকপিংক এবং ডিজে সঞ্জয়। ছবি : বিবিসি
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে আগামী জুনে। এবার উদ্বোধনী আয়োজনকে ঘিরে যুক্ত হয়েছে বিশেষ চমক- মঞ্চে পারফর্ম করবেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় ডিজে সঞ্জয়।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে। সেখানে কেটি পেরির পাশাপাশি মঞ্চ মাতাবেন বাংলাদেশি-আমেরিকান এই সংগীতশিল্পী, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপে তিনটি আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে।

মেক্সিকোতে উদ্বোধনী আয়োজন হবে রাজধানী মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে। সেখানে পারফর্ম করবেন গ্র্যামি জয়ী ব্যান্ড মনা, জনপ্রিয় সংগীতশিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ এবং বেলিন্ডা। অনুষ্ঠানটিতে দেশটির ঐতিহ্য ও আধুনিক সংস্কৃতির মিশ্রণ তুলে ধরা হবে। এরই সাথে আরও থাকবে ব্ল্যাকপিংক।
আরও পড়ুন

কানাডার উদ্বোধনী আয়োজন হবে টরন্টোর বিএমও ফিল্ডে। সেখানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। আয়োজনে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তুলতে বিশেষ ভিজ্যুয়াল উপস্থাপনাও থাকবে।

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী মঞ্চে কেটি পেরির সঙ্গে ডিজে সঞ্জয়ের পারফরম্যান্সকে ফিফা ‘উচ্চ-শক্তির সঙ্গীত উৎসব’ হিসেবে বর্ণনা করেছে। এটি বিশ্বকাপের বৈশ্বিক সংস্কৃতি ও বিনোদন শক্তির প্রতিফলন ঘটাবে বলে মনে করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসে বসবাসরত ডিজে সঞ্জয় (সঞ্জয় দেব) দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংগীত প্রযোজনা ও ডিজে পারফরম্যান্সের সঙ্গে যুক্ত। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে তার অংশগ্রহণকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ফিফা বিশ্বকাপ ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে যৌথভাবে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে বিশ্বকাপে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরের মোট প্রাইজমানি দাঁড়িয়েছে ৭২৭ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি দল ন্যূনতম ১০ দশমিক ৫ মিলিয়ন ডলার পাবে। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে, আগামী ১৯ জুলাই।

এএডি/


  বিষয়:   কেটি পেরি  ব্ল্যাকপিংক  বিশ্বকাপ  উদ্বোধন  বাংলাদেশ  ডিজে সঞ্জয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: