রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বুদ্ধি প্রতিবন্ধী যুবকের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অজ্ঞাত গাড়ি ধাক্কায় সিরাজগঞ্জের কামারখন্দে আসিফ (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (১০

2026-05-10T13:22:42+00:00
2026-05-10T13:22:42+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বুদ্ধি প্রতিবন্ধী যুবকের
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:২২ পিএম 
প্রতীকী ছবি
রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অজ্ঞাত গাড়ি ধাক্কায় সিরাজগঞ্জের কামারখন্দে আসিফ (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) সকালে ১০টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার কোনাবাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় আসিফ প্রায়ই মহাসড়কের আশপাশে চলাফেরা করতো। অনেক সময় তাকে সড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা যেত। সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 


যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় এবং নিহত ব্যক্তি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাস্তা পারাপার  গাড়ির ধাক্কা  বুদ্ধি প্রতিবন্ধী  যুবক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: