ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন মো. ইসরাফিল

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং।রোববার (১০ মে) থেকেই

2026-05-10T18:19:25+00:00
2026-05-10T18:28:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন মো. ইসরাফিল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:১৯ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৬:২৮ পিএম
ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং। রোববার (১০ মে) থেকেই তার এই নিয়োগ কার্যকর হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। 

আদেশে উল্লেখ করা হয়েছে, মাননীয় উপাচার্য তাকে ১০ মে ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এই দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষিত থাকবে।

অফিস আদেশে মো. ইসরাফিল প্রাংকে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত দায়িত্ব গ্রহণ করে যোগদানপত্র রেজিস্ট্রার অফিসে প্রেরণের অনুরোধ করা হয়েছে। 

উল্লেখ্য, আজ দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পদত্যাগের পর তিনি পুনরায় নিজ বিভাগে শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার কথা জানিয়েছেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঢাবি  প্রক্টর  মো. ইসরাফিল প্রাং  অধ্যাপক সাইফুদ্দীন আহমদ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: