ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা, ১৮ বছর পর তিন সহোদরের যাবজ্জীবন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঞ্চল্যকর নুরুল হক হত্যা মামলার রায়ে একই পরিবারের তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দীর্ঘ ১৮ বছর পর

2026-05-10T20:57:58+00:00
2026-05-10T20:57:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা, ১৮ বছর পর তিন সহোদরের যাবজ্জীবন
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৫৭ পিএম 
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঞ্চল্যকর নুরুল হক হত্যা মামলার রায়ে একই পরিবারের তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দীর্ঘ ১৮ বছর পর রোববার (১০ মে) এই রায় ঘোষণা করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এই রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের তিন ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)।

আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই মামলার অন্য তিন আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১০ আগস্ট গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে নুরুল হককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত নুরুল হকের ছেলে কাজল মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। 


রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দীর্ঘ ১৮ বছর পর হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন।

নিহতের ছেলে ও মামলার বাদী কাজল মিয়া বলেন, এতদিন পর বাবার হত্যার বিচার পেলাম। আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ।

আসামিপক্ষের আইনজীবী জানান, তারা ন্যায়বিচার পাননি দাবি করে উচ্চ আদালতে আপিল করবেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   ফুটবল  খেলা  কেন্দ্র  হত্যা  যাবজ্জীবন  সাজা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: