সম্পত্তির লোভে মা দিবসেই মাকে নির্মমভাবে হত্যা করল ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যে সন্তানকে তিল তিল করে বড়ো করেছেন, সেই সন্তানের হাতেই মা দিবসের সকালে প্রাণ দিতে হলো এক মাকে।পৈতৃক সম্পত্তি বিক্রির

2026-05-10T23:58:01+00:00
2026-05-10T23:58:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সম্পত্তির লোভে মা দিবসেই মাকে নির্মমভাবে হত্যা করল ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১১:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
যে সন্তানকে তিল তিল করে বড়ো করেছেন, সেই সন্তানের হাতেই মা দিবসের সকালে প্রাণ দিতে হলো এক মাকে। পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধে মা ও ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে রাজকিশোর গুপ্ত নামের এক ব্যক্তি। 

রোববার (১০ মে) সকালে ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। 

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ গুলির শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় রাজকিশোর গুপ্তের মা ও ছোট ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজকিশোরের বাবা তাদের একটি পৈতৃক জমি বিক্রি করেছিলেন। এই বিক্রির বিষয়ে রাজকিশোরের মতামত না নেওয়ায় সে ক্ষুব্ধ ছিল। সকালে এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রচণ্ড বাগ্‌বিতণ্ডা হয় । একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে মা ও ছোট ভাইয়ের ওপর অতর্কিত গুলি চালায় রাজকিশোর।

বান্দা জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পলাশ বানসাল জানান, পৈতৃক সম্পত্তি বিক্রি নিয়ে বিরোধের জেরেই এই জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই ঘাতক রাজকিশোর গুপ্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের চারটি বিশেষ টিম কাজ করছে। মা দিবসের এই দিনে এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জেডি 





  বিষয়:   সম্পত্তি  লোভ  মা দিবস  হত্যা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: