জমি নিয়ে বিরোধ, ছেলের হাতে বাবা ও ভাই খুন

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে বাবা ও ভাই খুন হয়েছেন।মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার

2026-05-12T11:57:09+00:00
2026-05-12T11:57:09+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জমি নিয়ে বিরোধ, ছেলের হাতে বাবা ও ভাই খুন
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৫৭ এএম 
চিরিরবন্দর থানা। ছবি : সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে বাবা ও ভাই খুন হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মন্ডলপাড়ার শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল (৩২)।

এ ঘটনার পর থেকে শহিদুল ইসলামের দুই ছেলে সাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক রয়েছেন। নিহত কাবিল বড় স্ত্রীর ছেলে ও পলাতক সাকিব ও সাদিকুল ছোট স্ত্রীর ছেলে।


প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, শহিদুল ইসলামের দুই স্ত্রী। দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে দুই স্ত্রীর ছেলেদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর দুই পরিবারকে সমানভাবে বণ্টন করে দিয়েছিলেন তিনি। তবে কয়েকদিন ধরে জমিতে চাষ করা ভুট্টার সমান ভাগ চায় ছোট স্ত্রীর ছেলে শাকিব ও সাদিকুল। মঙ্গলবার ভোরে ভুট্টা খেতে বিষয়টা নিয়ে বাবা ও ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। পরে তারা লোহার রোড দিয়ে বাবা ও ভাই কাবিলকে আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে বাবা শহিদুল ইসলাম মারা যান। স্থানীয়রা আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, ঘটনার পর থেকে ঘাতক দুই ভাই পলাতক রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রোড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/মহু
  বিষয়:   দিনাজপুর  রংপুর  খুন  বিরোধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: