ডিএনডি লেকে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে মনির (১৫) ও শুভ (১৫) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে

2026-05-12T12:58:09+00:00
2026-05-12T12:58:09+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ডিএনডি লেকে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৫৮ পিএম 
উদ্ধারের পর নিহত ২ কিশোরকে দেখতে ভীড় করে এলাকাবাসী। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে মনির (১৫) ও শুভ (১৫) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টায় ডিএনডি লেকের গোদনাইল এলাকায় মরদেহ দুটি ভাসতে দেখা যায়।
নিহত দুজনই গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মনির মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বাসিন্দা। বর্তমানে (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরি বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। অপরদিকে, শুভ পটুয়াখালী জেলার বাসিন্দা। তারা পরিবারসহ ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করতো।

Advertisement
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ জানান, সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনির ও শুভ নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও খোঁজ পাননি। আজ ভোরে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে- আমরা মরদেহ উদ্ধার করি। 

/মহু
  বিষয়:   কিশোর  মৃত্যু  নারায়ণগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: