কুষ্টিয়ায় নির্মাণাধীন ড্রেনে পড়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে নির্মাণাধীন ড্রেনের গর্তে জমে থাকা পানিতে পড়ে ইফাত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১১ মে) বিকেলে কুমারখালী

2026-05-12T14:32:10+00:00
2026-05-12T14:34:29+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় নির্মাণাধীন ড্রেনে পড়ে প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:৩২ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ২:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালীতে নির্মাণাধীন ড্রেনের গর্তে জমে থাকা পানিতে পড়ে ইফাত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

Advertisement
নিহত ইফাত স্থানীয় লুঙ্গী ব্যবসায়ী কামরুল হাসানের ছেলে এবং বায়তুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। 

স্বজন ও স্থানীয়রা জানান, পৌর কর্তৃপক্ষ প্রায় ৫০০ মিটার ড্রেন নির্মাণের জন্য এক বছর আগে মাটি খুঁড়ে গর্ত তৈরি করলেও এখনো কাজ শেষ করেনি। বর্ষায় সেই গর্তে পানি জমে মরণকূপে পরিণত হয়। সোমবার বিকেলে ছাগল চরাতে গিয়ে ইফাত নিখোঁজ হয়। পরে ওই গর্তে তার স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সন্তান হারিয়ে মা শারমিন আক্তার পাগলপ্রায় এবং বাবা কামরুল হাসান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের পরিবারের অভিযোগ, ঠিকাদার ও কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই অকালে প্রাণ হারিয়েছে ইফাত। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারজানা আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাজের ক্ষেত্রে ঠিকাদারের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে তলব করা হয়েছে। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কুষ্টিয়া  নির্মাণাধীন ড্রেন  শিশু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: