৪ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, মরদেহ লুকানো নিয়ে আসামির ‘তিন দফা নাটক’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের জালালাবাদ থানা এলাকায় ৪ বছরের শিশু ফাহিমা বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামি মো.

2026-05-12T14:49:01+00:00
2026-05-13T10:25:33+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
৪ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, মরদেহ লুকানো নিয়ে আসামির ‘তিন দফা নাটক’
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ১০:২৫ এএম
ধর্ষক জাকির হোসেন ও শিশু ফাহিমা। ছবি : সংগৃহীত
সিলেটের জালালাবাদ থানা এলাকায় ৪ বছরের শিশু ফাহিমা বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামি মো. জাকির হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে উপকমিশনার জানান, গত সোমবার রাতে তথ্য-প্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে সোনাতলা বাজার এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশের কাছে সে স্বীকার করেছে, গত ৬ মে সকালে শিশু ফাহিমাকে ২০ টাকা দিয়ে সিগারেট আনতে দোকানে পাঠায় সে। শিশুটি ফিরে এলে ঘরে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণের চেষ্টা করে জাকির। এ সময় শিশুটি অচেতন হয়ে পড়লে, ধরা পড়ার ভয়ে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়।


পুলিশ আরও জানায়, হত্যার পর লাশ গুম করতে জাকির প্রথমে মরদেহটি একটি শালের ভেতর পেঁচিয়ে সুটকেসে ভরে রাখে এবং পরে ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে। ৮ মে রাতে সে মরদেহটি পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে দেয়। পরবর্তীতে মরদেহটি ভেসে উঠলে- সে তা সরিয়ে নিয়ে একটি বাঁশ ও নারিকেল গাছের নিচে লুকিয়ে রাখে।

তদন্তকারী কর্মকর্তা এসআই নূর উদ্দিনের নেতৃত্বে এক অভিযানের মাধ্যমে মরদেহ গুমের কাজে ব্যবহৃত শাল, সুটকেস এবং ভিকটিমের রক্তমাখা বালি উদ্ধার করা হয়েছে। 

 মঙ্গলবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। 

/মহু


  বিষয়:   শিশু  ধর্ষণ  হত্যা  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: