এবার ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন রাহুল দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক

খেলা

ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ডাবলিন গার্ডিয়ান্সের মালিক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে । সোমবার (১১ এপ্রিল)

2026-05-12T17:30:52+00:00
2026-05-12T17:30:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
এবার ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন রাহুল দ্রাবিড়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৩০ পিএম 
ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ছবি : সংগৃহীত
ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ডাবলিন গার্ডিয়ান্সের মালিক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে । সোমবার (১১ এপ্রিল) এক অনুষ্ঠানে ছয় দলের ফ্র্যাঞ্চাইজি তালিকা পূর্ণ হলো। দ্রাবিড় জানান, ইটিপিএল আমাকে আকৃষ্ট করেছে এর বৃহত্তর উদ্দেশ্যের কারণে। ইউরোপে ক্রিকেটের বিকাশে সাহায্য করা, আয়ারল্যান্ড ও ইউরোপ জুড়ে তরুণ প্রতিভাদের জন্য পথ তৈরি করা, এটাই আমাকে এখানে টেনেছে। ডাবলিনে ক্রিকেটের প্রতি আবেগ আছে এবং প্রসারের সম্ভাবনাও প্রচুর। পরের প্রজন্ম গড়ে তোলা সব সময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি ইটিপিএল এই যাত্রায় অর্থবহ ভূমিকা রাখতে পারবে।

ডাবলিন গার্ডিয়ান্সের অধিনায়কত্ব করবেন ভারতের সাবেক অলরাউন্ডার আর অশ্বিন। দলটি বেলফাস্ট, এডিনবরা, গ্লাসগো, রটারডাম ও আমস্টারডামের দলের বিপক্ষে খেলবে।

ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড ও রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদারিত্বে চালু হওয়া এই লিগে দেশের সীমানা পেরিয়ে একটি ফ্র্যাঞ্চাইজি মডেল চালু হচ্ছে। লিগে মিচেল মার্শ, টিম ডেভিড, মিচেল স্যান্টনার, লিয়াম লিভিংস্টোন, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু প্লেসিস ও হাইনরিখ ক্লাসেনের মতো আন্তর্জাতিক তারকারা খেলবেন বলে আশা করা হচ্ছে। 

লিগের উদ্বোধনী মৌসুম ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে ইটিপিএলের সহপ্রতিষ্ঠাতা অভিষেক বচ্চন, সৌরভ ব্যানার্জি, প্রিয়ঙ্কা কৌল ও ধীরাজ মালহোত্রা উপস্থিত ছিলেন। 

এছাড়া ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস, সিইও সারাহ কিন, ক্রিকেট নেদারল্যান্ডসের হাই পারফরম্যান্স পরিচালক রোল্যান্ড লেফেব্রে এবং ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডও ছিলেন।


  বিষয়:   ভারত  কিংবদন্তি  রাহুল দ্রাবিড়  ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ  ইটিপিএল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: