হুমকি দিয়ে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা যায় না : ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী (আইন ও আন্তর্জাতিক বিষয়ক) কাজেম ঘারিবাবাদি বলেছেন, তার দেশ যুদ্ধ শেষ করার জন্য যে প্রস্তাব দিয়েছে তা জাতিসংঘ

2026-05-12T23:52:03+00:00
2026-05-12T23:52:03+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হুমকি দিয়ে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা যায় না : ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৫২ পিএম 
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। সংগৃহীত ছবি
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী (আইন ও আন্তর্জাতিক বিষয়ক) কাজেম ঘারিবাবাদি বলেছেন, তার দেশ যুদ্ধ শেষ করার জন্য যে প্রস্তাব দিয়েছে তা জাতিসংঘ সনদের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো গুরুতর ও টেকসই সমঝোতার ন্যূনতম শর্ত।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, যে পক্ষ সরাসরি যুদ্ধ, অবরোধ, নিষেধাজ্ঞা ও বলপ্রয়োগমূলক হুমকির সাথে জড়িত, তারা যদি ইরানের জবাবকে কেবল আত্মসমর্পণের চিঠি না হওয়ায় প্রত্যাখ্যান করে, তাহলে বোঝা যায় আসল লক্ষ্য শান্তি নয়, বরং হুমকি ও চাপের মাধ্যমে রাজনৈতিক ইচ্ছা চাপিয়ে দেওয়া।

তিনি আরও বলেন, ইরান তাদের দাবি স্পষ্ট করেছে— এর মধ্যে রয়েছে যুদ্ধের স্থায়ী অবসান, ক্ষতিপূরণ প্রদান এবং অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার।


তার ভাষায়, অবরোধ চালু রেখে যুদ্ধবিরতির কথা বলা যায় না, নিষেধাজ্ঞা বাড়িয়ে কূটনীতির কথা বলা যায় না, কিংবা আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলা যায় না এমন একটি পক্ষকে রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে, যে পক্ষ আগ্রাসন ও অস্থিতিশীলতার উৎস। 

তিনি শেষ করেন এই বলে যে, এ ধরনের পদ্ধতি কোনো আলোচনা নয়, এটি কূটনৈতিক ভাষায় মোড়ানো জবরদস্তিমূলক নীতির ধারাবাহিকতা। 


/ইউএমএইচ
  বিষয়:   ইরান  কাজেম ঘারিবাবাদি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: