কেন কাবা শরিফ মক্কা উপত্যকার কেন্দ্রস্থলে?

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

পবিত্র কাবা শরিফ শুধু মুসলিম উম্মাহর কিবলাই নয়, এটি পৃথিবীর অন্যতম ঐতিহাসিক ও বিস্ময়কর স্থাপনাও। বহু মানুষের মনে প্রশ্ন জাগে,

2026-05-13T05:01:41+00:00
2026-05-13T05:01:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
কেন কাবা শরিফ মক্কা উপত্যকার কেন্দ্রস্থলে?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:০১ এএম 
পবিত্র কাবা শরিফ পৃথিবীর অন্যতম ঐতিহাসিক ও বিস্ময়কর স্থাপনা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা শরিফ শুধু মুসলিম উম্মাহর কিবলাই নয়, এটি পৃথিবীর অন্যতম ঐতিহাসিক ও বিস্ময়কর স্থাপনাও। বহু মানুষের মনে প্রশ্ন জাগে, কেন কাবা ঠিক মক্কার কেন্দ্রস্থলেই অবস্থিত? এর পেছনে কি শুধুই ধর্মীয় কারণ, নাকি রয়েছে বিশেষ ভৌগোলিক ও ঐতিহাসিক তাৎপর্যও?

ইতিহাস থেকে জানা যায়, হজরত ইবরাহিম (আ.)-এর সময় থেকেই এই স্থানটি কাবা নির্মাণের জন্য নির্ধারিত ছিল। পাহাড়বেষ্টিত এই উপত্যকাই পরবর্তীতে মক্কা নগরীর বৈশিষ্ট্য ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, মক্কা মূলত জাবাল আল-সারওয়াত পর্বতমালার অন্তর্গত ইবরাহিম উপত্যকার মধ্যবর্তী একটি সংকীর্ণ পথের ওপর গড়ে ওঠে। মসজিদুল হারাম চারপাশে সুউচ্চ পাহাড়ে ঘেরা হলেও এর কেন্দ্রস্থল তুলনামূলক নিচু ও সমতল ভূমিতে অবস্থিত।

এই পবিত্র স্থানকে ঘিরে রয়েছে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ কয়েকটি পাহাড়। পূর্বদিকে রয়েছে জাবাল আবু কুবাইস এবং পশ্চিমদিকে রয়েছে জাবাল কুইকাইন। এছাড়া জাবাল নূর ও জাবাল সওর ইসলামের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত।

ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, মক্কা অঞ্চলটি ‘আরব শিল্ড’ বা আরবীয় ঢালের অংশ। এখানকার ভূমি মূলত প্রাচীন আগ্নেয় শিলা ও গ্রানাইট পাথরে গঠিত, যা এই অঞ্চলের ভূপ্রকৃতিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।

বিশেষজ্ঞদের মতে, এই উপত্যকার প্রাকৃতিক গঠন প্রাচীন আরবের বাণিজ্য কাফেলাগুলোর চলাচলের জন্যও ছিল অত্যন্ত উপযোগী। ফলে ধীরে ধীরে মক্কা ধর্মীয় কেন্দ্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করে।

আধ্যাত্মিক মর্যাদা, ভৌগোলিক সুবিধা ও বাণিজ্যিক গুরুত্ব— এই তিনটির অনন্য সমন্বয়েই যুগ যুগ ধরে মক্কা সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর সেই কেন্দ্রেই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পবিত্র কাবা শরিফ— ঐক্য, ইবাদত ও আত্মসমর্পণের চিরন্তন প্রতীক।

/এসএকে


  বিষয়:   কাবা  শরিফ  মক্কা  উপত্যকা  ইসলাম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: