ভারতকে ‘ভয়াবহ ও যন্ত্রণাদায়ক’ পরিণতির হুমকি আসিম মুনিরের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আবারও দিল্লিকে লক্ষ্য করে আক্রমণাত্মক হুমকি দিয়েছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ)

2026-05-13T11:14:35+00:00
2026-05-13T11:15:39+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতকে ‘ভয়াবহ ও যন্ত্রণাদায়ক’ পরিণতির হুমকি আসিম মুনিরের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:১৪ এএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ১১:১৫ এএম
পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির। সংগৃহীত ছবি
আবারও দিল্লিকে লক্ষ্য করে আক্রমণাত্মক হুমকি দিয়েছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ‘দুঃসাহস’ দেখালে তার ফল হবে অত্যন্ত ‘সুদূরপ্রসারী, বিপজ্জনক এবং যন্ত্রণাদায়ক’। খবর এনডিটিভির

মুনির দাবি করেছেন, তাদের রণকৌশল ভারতের চেয়ে ‘শ্রেষ্ঠ’ ছিল। তিনি গত বছরের যুদ্ধকে কেবল প্রথাগত লড়াই নয়, বরং ‘দুই আদর্শের চূড়ান্ত লড়াই’ বা ‘মারকা’ হিসেবে অভিহিত করেন। ডন পত্রিকার বরাত দিয়ে জানা গেছে, মুনির দাবি করেছেন সেই লড়াইয়ে নাকি ‘সত্যের জয় ও মিথ্যার পরাজয়’ হয়েছে। এমনকি তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে ভারতের সামরিক পদক্ষেপকে একটি দীর্ঘমেয়াদী ‘চক্রান্ত’ হিসেবে বর্ণনা করেন।

Advertisement
উল্লেখ্য, গত বছরের ৭ মে পহেলগাম জঙ্গি হামলার কড়া জবাব দিতে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে ভারত। ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি জঙ্গি আস্তানায় নির্ভুল হামলা চালিয়ে অন্তত ১০০ সন্ত্রাসীকে ধ্বংসের দাবি করে। পাল্টা হামলার চালায় ইসলামাবাদ। শেষ পর্যন্ত ১০ মে হটলাইন আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটেছিল।

এর আগেও আসিম মুনির ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। গত বছরের ডিসেম্বরে তিনি হুমকি দিয়েছিলেন, ভবিষ্যতে যুদ্ধ হলে ভারতের সিন্ধু নদের বাঁধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। এবারের ভাষণেও তিনি ভারতের ২০০১, ২০০৮, ২০১৬ এবং ২০১৯ সালের পদক্ষেপগুলোকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেন, ভারত বারবার পাকিস্তানকে ‘অবৈধ যুদ্ধে’ জড়ানোর চেষ্টা করছে।

দিল্লির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, পাকিস্তান যদি সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধ না করে, তবে ভারত তার সার্বভৌমত্ব রক্ষায় কঠোরতম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। 


/কহু
  বিষয়:   ভারত  পাকিস্তান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: