প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম
ছবি : সংগৃহীত হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব বাস্তবায়নের সময়সীমা কমিয়ে দুই দিন করার একটি নতুন প্রস্তাব তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সমঝোতার প্রস্তাব এসেছে বলে জানান তিনি।
আরাগচি বলেন, ‘কাতারের পক্ষ থেকে ইরানের প্রস্তাব বাস্তবায়নের সময়সীমা পাঁচ দিনে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এখন আমরা এমন একটি প্রস্তাবে পৌঁছেছি, যাতে বাস্তবায়নের সময় কমে দুই দিন হবে।’
তিনি আরও বলেন, ইরানের শর্তের মধ্যে রয়েছে ইসলামাবাদ সমঝোতা স্মারকের পর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অঞ্চল থেকে মার্কিন সেনা কমানো। এ ছাড়া তেল রপ্তানির ক্ষেত্রে ছাড় পুনর্বহাল এবং কাতারে থাকা অর্থসহ ইরানের সব জব্দ করা তহবিল ছাড়ের দাবি জানিয়েছে তেহরান।
আরাগচির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের নির্দিষ্ট পথগুলোকে স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা করেছে ইরান। একই সঙ্গে অন্য পথগুলো বন্ধ রাখার দাবিও জানিয়েছে দেশটি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের শর্ত অনুযায়ী হরমুজ প্রণালি খুলে দেওয়া হলে ওয়াশিংটনের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা পুনরায় শুরুর পথ তৈরি হবে।
সময়ের আলো/জেডি