শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার

2026-05-13T19:53:43+00:00
2026-05-13T19:53:43+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৫৩ পিএম 
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরশামাইল মুন্সীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরিয়া বেগম ওই এলাকার আলমগীর ঢালীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির রান্নাঘরে পানির মোটর চালু করতে গেলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হন সিরিয়া বেগম। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির পাশের একটি চায়ের দোকান থেকে বিষয়টি টের পেয়ে তার স্বামী ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুনজুরুল মোরশেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   শিবচর  বিদ্যুৎস্পৃষ্ট  গৃহবধূর  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: