পিরোজপুরে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। নানা বাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে এই দুই শিশুর মৃত্যু হয়।বুধবার

2026-05-13T19:28:51+00:00
2026-05-13T19:28:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পিরোজপুরে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:২৮ পিএম 
প্রতীকী ছবি
পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। নানা বাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে এই দুই শিশুর মৃত্যু হয়। বুধবার (১৩ মে) দুপুর ১ টার দিকে উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার  দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের দুই ছেলে।

পুলিশ ও স্থানীয় জানা গেছে, নিহত দুই ভাই মায়ের সঙ্গে দুই দিন আগে ওই গ্রামে  নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে পার্শ্ববর্তী খালে সবার অগোচরে দুই ভাই গোসল করতে গিয়ে নিখোঁজ ছিল। বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করেও পাননি। একপর্যায়ে বাড়ির সামনের খালে দুপুর একটার দিকে তাদের লাশ ভেসে ওঠে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে, একজন অসাবধানতাবশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার স্নিগ্ধা মিত্র জানান, আমাদের হাসপাতালে পানিতে পড়া দুইজন শিশুকে যখন নিয়ে আসে তখন তারা মৃত অবস্থায় ছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পিরোজপুর  পানিতে ডুবে  সহোদর  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: