রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ ধানকাটা শ্রমিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পাঁচ ধানকাট শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে)

2026-05-13T20:34:09+00:00
2026-05-13T20:34:09+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ ধানকাটা শ্রমিক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৩৪ পিএম 
রাস্তার পাশে অচেতন পাঁচ শ্রমিক। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পাঁচ ধানকাট শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, মো. শাকিব (১৯), বাবা আশরাফুল, আকবর (৩০), বাবা লতিফ, হেলাল (২৫), বাবা আব্দুল খালেক, জাকির (৪৫), বাবা- জব্বার ও মমিন (৩৫), বাবা- ইসরাইল হক। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তারা টাঙ্গাইল জেলার ঘাটাইলে ধান কাটার কাজে যান। কাজ শেষে বুধবার ভোরে ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ীর ঢাকা মোড় এলাকায় পৌঁছালে চালক তাদের নামতে বলেন। তবে কোনো সাড়া না পেয়ে চালক ট্রাক থেকে নেমে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের রাস্তার পাশে রেখে ট্রাকটি নিয়ে চলে যান।


সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ শাহ বলেন, বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সময়ের আলো/জোই


  বিষয়:   অচেতন অবস্থায়  ধানকাটা শ্রমিক  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: