ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমিরের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমির আলহাজ আনোয়ার হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন। বুধবার সকাল ৭টায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ

2026-05-13T22:00:55+00:00
2026-05-13T22:00:55+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমিরের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:০০ পিএম 
ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামী আমির আলহাজ আনোয়ার হোসেন। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমির আলহাজ আনোয়ার হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন। বুধবার সকাল ৭টায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিসহ নানা জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

১৯৬২ সালে বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামে জন্ম নেওয়া আনোয়ার হোসেন এসএসসি পাসের পর বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এ যোগ দেন এবং দীর্ঘ চাকরি শেষে ২০০৬ সালে অবসর গ্রহণ করেন। পরে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হন এবং উপজেলা আমিরের দায়িত্ব পালন করছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে,সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বিকেল ৪টায় সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক দল, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/এসএকে
  বিষয়:   ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমিরের মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: