ইরাকেও বিমান হামলা চালিয়েছিল সৌদি-কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ চলাকালে সৌদি আরবের যুদ্ধবিমান ইরাকে তেহরান-সমর্থিত শিয়া মিলিশিয়াদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায়।একই সময়ে কুয়েত থেকেও

2026-05-14T01:12:26+00:00
2026-05-14T01:19:52+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরাকেও বিমান হামলা চালিয়েছিল সৌদি-কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:১২ এএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ১:১৯ এএম
ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধ চলাকালে সৌদি আরবের যুদ্ধবিমান ইরাকে তেহরান-সমর্থিত শিয়া মিলিশিয়াদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায়। 

একই সময়ে কুয়েত থেকেও ইরাকের ভেতরে পাল্টা হামলা চালানো হয় বলে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে।

Advertisement
সূত্রমতে, সৌদি আরবের উত্তরাঞ্চলীয় সীমান্তসংলগ্ন ইরাকের শিয়া মিলিশিয়াদের আস্তানাগুলোতে এই বোমা হামলা চালানো হয়। মূলত যেসব এলাকা থেকে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল, সেগুলোকেই লক্ষ্যবস্তু করেছে সৌদি বিমানবাহিনী। 

কিছু হামলা গত ৭ এপ্রিলের যুদ্ধবিরতির কাছাকাছি সময়ে ঘটে বলে জানা গেছে।

কুয়েতের ভূখণ্ড থেকেও ইরাকে অন্তত দুইবার রকেট হামলা চালানো হয়। গত এপ্রিলে চালানো এক হামলায় দক্ষিণ ইরাকে কয়েকজন যোদ্ধা নিহত হয় এবং মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস হয়। তবে এই রকেটগুলো কুয়েতি বাহিনী নাকি সেখানে থাকা মার্কিন বাহিনী ছুড়েছে, তা এখনও নিশ্চিত নয়।

রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরব গোপনে সরাসরি ইরানের ভূখণ্ডেও একাধিক হামলা চালিয়েছে। গত মার্চের শেষ দিকে এসব অভিযান চালানো হয় বলে পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। 

এর আগে সৌদি আরব কখনও সরাসরি ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান চালায়নি। এই পদক্ষেপকে রিয়াদের প্রতিরক্ষা কৌশলে বড়ো ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি হামলার বিষয়ে মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় সৌদি আরব সর্বোচ্চ সংযম প্রদর্শনে আগ্রহী। 

মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাত ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক রাজনীতিতে বড়ো ধরনের অস্থিরতা তৈরি করেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরাক  ইরান  বিমান হামলা  ইরান যুদ্ধ  সৌদি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: