তড়িঘড়ি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়া হলো নেতানিয়াহুর ছেলেকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গুরুতর হুমকির কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়ার নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র থেকে জরুরি ভিত্তিতে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। এর

2026-09-01T22:11:02+00:00
2026-09-01T22:11:02+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
তড়িঘড়ি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়া হলো নেতানিয়াহুর ছেলেকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার বড় ছেলে ইয়ার নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
গুরুতর হুমকির কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়ার নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র থেকে জরুরি ভিত্তিতে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে নেতানিয়াহু অভিযোগ করেছিলেন, তার এক সন্তানকে হত্যাচেষ্টা করছে ইরান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছে, ৩৫ বছর বয়সী ইয়ার নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ‘গুরুতর হুমকি’ পাওয়া গিয়েছিল। তবে এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত জানায়নি।

এর আগে ২৪ আগস্ট, ইসরায়েলি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ‘ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইরান তাকে হত্যা করার চেষ্টা করেছে।’ তবে তার দুই ছেলের মধ্যে কাকে কথিত ওই ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু করা হয়েছে, তা স্পষ্ট করেননি নেতানিয়াহু।


ইয়ার নেতানিয়াহু ২০২৩ সালে মিয়ামিতে চলে যান। এরপর গাজা, লেবানন ও ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের বেশির ভাগ সময় তিনি সেখানেই ছিলেন। জুলাই থেকে ইয়ার, তার মা সারা এবং ভাই আভনের নেতানিয়াহুর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন করেছে শিন বেত।

ইয়ার নেতানিয়াহু তার বাবার অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার পক্ষে সরব থাকার জন্য পরিচিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন মন্তব্যও বিতর্ক সৃষ্টি করেছে।

২০২৫ সালে তিনি পডকাস্টার জো রোগানের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষকে উসকে দেয়ার অভিযোগ তোলেন। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তার জনপ্রিয় অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   যুক্তরাষ্ট্র  নেতানিয়াহু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: