বীর মুক্তিযোদ্ধা নূরুল আলমের মৃত্যুতে হাটহাজারীতে শোক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.নূরুল আলম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ --রাজেউন)।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম মেডিকেল

2026-05-14T20:57:05+00:00
2026-05-14T20:57:05+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বীর মুক্তিযোদ্ধা নূরুল আলমের মৃত্যুতে হাটহাজারীতে শোক
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৫৭ পিএম 
বীর মুক্তিযোদ্ধা মো.নূরুল আলম। ছবি : সংগৃহীত
হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.নূরুল আলম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ --রাজেউন)। 

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


জানা যায়, উপজেলার ধলই ইউনিয়নের বাসিন্দা মো.নূরুল আলম দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তিনি বিধবা স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ জুমা স্থানীয় আহমদিয়া রহমানিয়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তারপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

/মহু
  বিষয়:   মুক্তিযোদ্ধা  মৃত্যু  হাটহাজারী  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: