ঘাস কাটতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরেগবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে মাঠের দিকে যাওয়ার সময়সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা (৫০) নামে কৃষক নিহত হয়েছেন।শনিবার (২৬

2026-09-26T17:16:17+00:00
2026-09-26T17:18:01+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঘাস কাটতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ৫:১৮ পিএম
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃতের স্বজনরা। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার দৌলতপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে মাঠের দিকে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা (৫০) নামে কৃষক নিহত হয়েছেন। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিফাত মোল্লা শেহালা মাঠপাড়া গ্রামের মৃত দবির মোল্লার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন কিফাত মোল্লা। মাঠের ভেতরের একটি ফাঁকা সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে মাঠে থাকা লোকজন তাকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে সুমাইয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবা গরু-ছাগলের জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পুলিশের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ওসি আরও জানান, অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   সড়ক দুর্ঘটনা  কৃষক  নিহত  দৌলতপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: