ডাকাতদের চিনে ফেলায় শ্বাসরোধ করে হত্যা

সোনারগাঁ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত এক সপ্তাহে পৃথক ৫টি ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এসব ডাকাতির মধ্যে পিরোজপুর ইউনিয়নে এক

2026-05-14T21:10:11+00:00
2026-05-14T21:32:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ডাকাতদের চিনে ফেলায় শ্বাসরোধ করে হত্যা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:১০ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ৯:৩২ পিএম
সূতা ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত এক সপ্তাহে পৃথক ৫টি ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এসব ডাকাতির মধ্যে পিরোজপুর ইউনিয়নে এক রাতে তিনটি, জামপুর ইউনিয়নের রাউৎগাঁও এবং মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে পৃথক দুটি ঘটনা ঘটে। 

সর্বশেষ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের সুতা ব্যবসায়ী নজরুল ইসলাম (৫০) ডাকাতের হামলায় নিহত হয়েছেন।

নিহতের স্ত্রী শাহনাজ বেগম জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নজরুল ইসলামের বাড়িতে অজ্ঞাত ব্যক্তি নাম ধরে ডাক দেয় এবং দরজা খুলতে বলে। পরিচিত কেউ ভেবে তিনি দরজা খুলে দেন। সাথে সাথে মুখোশধারী দেশীয় অস্ত্রধারী ৫-৭ জনের একটি ডাকাত দল ভেতরে ঢুকে নজরুল ও তার ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা তাদের হাত-পা রশি দিয়ে বেঁধে নির্যাতন করে। ঘরের চাবি নিয়ে ঘর থেকে স্বর্ণালঙ্কার, নগদ ৬০ হাজার টাকা, দুটি মোবাইল সেট এবং ৬ ভরি স্বর্ণ লুট করে নেয়। এসময় দুই ডাকাতকে চিনে ফেলায় নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা পালিয়ে যায়। হামলায় আহত হন তার স্ত্রী শাহনাজ বেগমও।

এর আগে গত ৭ মে রাত আনুমানিক ১১টার দিকে মীর বহরকান্দী গ্রামে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আলিম মিয়ার ছেলে প্রবাসী আবু কালামের বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে জিম্মি করে তারা সাত ভরি স্বর্ণ, দুই লাখ টাকা, পাঁচটি মোবাইল, একটি ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

পরে পাশের বাড়ি রমিজের বাড়িতে ডাকাত দল আবারও হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এরপর চরগোয়ালদী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড যুবদল সভাপতি শহিদুল্লাহ সরকারের বাড়িতেও ডাকাতরা হামলা চালায়। এ সময় এলাকাবাসী ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে ডাকাত দল পালিয়ে যায়। যাওয়ার সময় তারা শহিদুল্লাহ সরকারের বাড়িতে অগ্নিসংযোগ করে।

এছাড়া গত ১২ মে রাতে জামপুর ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের রায়হান আলী ভূঁইয়ার বাড়িতে রাত ১২টার পর দেশীয় অস্ত্রধারী ডাকাত দল হামলা চালায়। তারা রুমের তালা ভেঙে পরিবারের সবাইকে জিম্মি করে সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার ও চার লাখ বাহাত্তর হাজার টাকা লুট করে নেয়।

ডাকাতির বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, তিনি সদ্য যোগদান করেছেন। ডাকাতিসহ সকল অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

তিনি আরও বলেন, ডাকাতির ঘটনায় নিহতের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত শাহনাজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং নিহতের লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরবিএন 


  বিষয়:   নারায়ণগঞ্জ  সোনারগাঁও  ডাকাত  সূতা ব্যবসায়ী  শ্বাসরোধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: