সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়টি হলে আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ আগামী এক বছরের জন্য এসব কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটি অনুযায়ী, মাস্টারদা সূর্যসেন হলের আহ্বায়ক হয়েছেন সাকিবুল হাসান ও সদস্য সচিব মো. আরমানুল ইসলাম। বিজয় একাত্তর হলে আমিনুল ইসলামকে আহ্বায়ক ও সর্দার তানভীর বিন নজরুলকে সদস্য সচিব করা হয়েছে। অমর একুশে হলের নেতৃত্বে এসেছেন আহ্বায়ক রুবায়েত হাসান রিমন ও সদস্য সচিব দিনাত হক। সার্জেন্ট জহুরুল হক হলে আল মেহরাজ শাহরিয়ার মিথুন আহ্বায়ক ও নাজিমুদ্দিন সাইফ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। হাজী মুহাম্মদ মুহসীন হলের আহ্বায়ক হয়েছেন সাইদুর রহমান শাহিদ ও সদস্য সচিব সাঈদ আফ্রিদী।
এছাড়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শাহরিয়ার ইয়ামিনকে আহ্বায়ক ও মুশফিক হাসানকে সদস্য সচিব করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব হলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নতুন এই নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সময়ের আলো/জেডি