নৈশভোজে ট্রাম্পকে যে খাবার খাওয়ালেন শি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

চীন সফরের প্রথম পূর্ণ দিবসটি বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের মধ্য দিয়ে শুরু

2026-05-15T06:10:42+00:00
2026-05-15T06:10:42+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নৈশভোজে ট্রাম্পকে যে খাবার খাওয়ালেন শি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:১০ এএম 
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পকে পরিবেশিত খাবার। ছবি : সিনহুয়া
চীন সফরের প্রথম পূর্ণ দিবসটি বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের মধ্য দিয়ে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার দিনশেষে একই স্থানে তার সম্মানে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন তিনি। সাদা কাপড়ে মোড়ানো গোলটেবিল আর আভিজাত্যে ঘেরা এই আয়োজনে উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্বরা।

হোয়াইট হাউসের বরাত দিয়ে জানা গেছে, চীনা ও পশ্চিমা খাবারের মিশেলে সাজানো হয়েছিল এই রাজকীয় ভোজের মেনু। এতে ছিল টমেটো সুপে লবস্টার, ক্রিসপি বিফ রিবস (গরুর পাঁজরের মুচমুচে মাংস), ঐতিহ্যবাহী বেইজিং রোস্ট ডাক এবং মৌসুমি সবজি ও মাস্টার্ড সসে রান্না করা স্যামন মাছ।

নৈশভোজের শেষাংশে মিষ্টান্ন হিসেবে ছিল প্যান-ফ্রাইড পর্ক বান, ট্রাম্পেট শেলের আকৃতির পেস্ট্রি এবং তিরামিসু। এ ছাড়া ছিল হরেক রকমের ফল ও আইসক্রিম।

নৈশভোজের মূল অনুষ্ঠান শুরুর আগে আমন্ত্রিত অতিথিদের আগ্রহের কেন্দ্রে ছিলেন টেক জায়ান্ট টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। 

ট্রাম্পের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যখন অনুষ্ঠানস্থলে আলাপচারিতায় ব্যস্ত, তখন অতিথিদের একটি বড় অংশকে মাস্কের টেবিলের দিকে এগিয়ে যেতে দেখা যায়। 

অনেকেই তার সঙ্গে সেলফি তোলেন। চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির প্রধান নির্বাহী লেই জুনকেও দেখা গেছে মাস্কের সঙ্গে করমর্দন করতে এবং সেলফি তুলতে।



  বিষয়:   নৈশভোজ  ট্রাম্প  খাবার  শি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: