বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি দিয়ে ইরানের রহস্যময় বার্তা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রহস্যময় এক বার্তাকে ঘিরে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কারও নাম না বললেও, ‘বিশ্বাসঘাতকতা’

2026-05-15T10:06:54+00:00
2026-05-15T10:11:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি দিয়ে ইরানের রহস্যময় বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:০৬ এএম  আপডেট: ১৫.০৫.২০২৬ ১০:১১ এএম
ইরানের কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে রহস্যময় এক বার্তাকে ঘিরে। ছবি : সংগৃহীত
ইরানের কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রহস্যময় এক বার্তাকে ঘিরে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কারও নাম না বললেও, ‘বিশ্বাসঘাতকতা’ প্রসঙ্গ তুলে দেওয়া সতর্কবার্তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করে লেখেন, ‘যে গোপনে বিশ্বাসঘাতকতা করে, সে একদিন প্রকাশ পেয়ে যাবে।’ পুরনো আরবি প্রবাদ উদ্ধৃত করে দেওয়া এই বার্তা তাৎক্ষণিকভাবে কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়।

বার্তাটি আসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কঠোর মন্তব্যের পরপরই। সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের সময় তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন গোপনে।

এর প্রতিক্রিয়ায় আরাগচি বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া ‘চরম বোকামি’ এবং ইসরায়েলের সঙ্গে এমন কোনো সহযোগিতা ‘ক্ষমার অযোগ্য’। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ইসরায়েলের সঙ্গে মিলে আঞ্চলিক বিভেদ তৈরির চেষ্টা করবে, তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।

যদিও ইরানের শীর্ষ কর্মকর্তারা কোনো দেশের নাম স্পষ্টভাবে উল্লেখ করেননি, তবু রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ইঙ্গিতটি মূলত সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। তবে আমিরাত ইতোমধ্যে নেতানিয়াহুর তথাকথিত ‘গোপন সফর’-এর দাবি নাকচ করে দিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলর সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য ও স্বীকৃত কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে, যা আব্রাহাম চুক্তির আওতায় প্রতিষ্ঠিত।

/এসএকে


  বিষয়:   ইরান  হুঁশিয়ারি  বিশ্বাসঘাত  রহস্যময়  বার্তা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: