কলকাতায় জুমার নামাজ আদায়ে পুলিশের বাধা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজাবাজার এলাকায় জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে পুলিশ ও মুসল্লিদের মধ্যে দফায় দফায় বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনার ঘটনা

2026-05-15T18:57:47+00:00
2026-05-15T18:57:47+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কলকাতায় জুমার নামাজ আদায়ে পুলিশের বাধা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজাবাজার এলাকায় জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে পুলিশ ও মুসল্লিদের মধ্যে দফায় দফায় বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৫ মে) দুপুরে রাজাবাজার ক্রসিং এলাকায় রাস্তায় কাতারবন্দি হয়ে নামাজ পড়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়, যার ফলে পুরো এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। 

Advertisement
পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ ফোর্স ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী রাস্তা বন্ধ করে ধর্মীয় আচার পালনে নিষেধাজ্ঞার জের ধরেই এই উত্তেজনার সূত্রপাত বলে জানা গেছে।

কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, রাজাবাজারের জনবহুল মোড়ে জুমার নামাজ আদায়ের জন্য বিপুল সংখ্যক মুসল্লি জড়ো হয়ে রাস্তায় কাতারবন্দি হতে শুরু করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন।

স্থানীয় প্রশাসনের ধারণা, রাজ্য সরকারের জারি করা নতুন বিধান সম্পর্কে সাধারণ মানুষের একটি অংশ এখনো পুরোপুরি অবগত নন। সড়কে নামাজ বা কোনো ধর্মীয় সমাবেশ করার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এবং তীব্র যানজটের সৃষ্টি হয় বিধায় এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। 

পুলিশের হস্তক্ষেপে অবশ্য কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মুসল্লিরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে ঘটনার রেশ ধরে রাজাবাজার ও এর আশপাশের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বর্তমানে রাজাবাজার ক্রসিং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল অব্যাহত রয়েছে। 

সূত্র: দ্য স্টেটস ম্যান

সময়ের আলো/টিএইচ
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: