গভীর রাতে ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও লাখ টাকা লুট

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে

2026-05-16T13:45:09+00:00
2026-05-16T13:45:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গভীর রাতে ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও লাখ টাকা লুট
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:৪৫ পিএম 
শ্রাবণী বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা বের করে নেয় দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়ায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামের আলম প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের কর্তা আলম প্রামাণিক জানান, রাতের আঁধারে অজ্ঞাতনামা সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তার পুত্রবধূ শ্রাবণী বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ওয়ারড্রবে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা বের করে নেয়। 


দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

/মহু


  বিষয়:   ডাকাতি  সিংড়া  নাটোর  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: