বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) আনুষ্ঠানিকভাবে এ তফশিল প্রকাশ করা হয়।

2026-05-16T20:25:46+00:00
2026-05-16T20:25:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:২৫ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) আনুষ্ঠানিকভাবে এ তফশিল প্রকাশ করা হয়। তফশিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

এর আগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বিসিবি পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরে সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

তখন এনএসসি জানিয়েছিল, তিন মাসের মধ্যে ক্রিকেট বোর্ডের নির্বাচন আয়োজন করবে এই অ্যাডহক কমিটি। সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের আয়োজন করছে তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই বুলবুলের নেতৃত্বাধীন কমিটি নানা বিরোধিতার মুখে পড়ে। কমিটি গঠনের পর সাতজন পরিচালক পদত্যাগ করেন।

আরবিএন


  বিষয়:   বাংলাদেশ ক্রিকেট বোর্ড  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: