রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
রোববার (১৭ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিন-
প্রধানমন্ত্রীর কর্মসূচিবেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন
এরপর দুপুর দেড়টায় মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিক ও সম্পাদকমণ্ডলীর সঙ্গে আলোচনা করবেন তিনি। এছাড়া বিকেল ৪টায় অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিনহার জানাজাসাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এএডি/